চিত্রনায়ক বাপ্পি খাসি কোরবানি দিলেন

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ধর্মাবলম্বী হলেও বিগত কয়েক বছর ধরে ঈদুল আজহার আনন্দ তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে কোরাবিন দিচ্ছেন। তিনি বছরও কোরবানি দিয়েছেন।

সনাতন ধর্মাবলম্বী চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও এ বছর কোরবানি দিয়েছেন। এবার তিনি একটি খাসি কোরবানি দিয়েছেন।

আজ (২৯ জুন) তার ভেরিফায়েড ফেসবুকে কোরবানির দেওয়া খাসির কয়েকটি ছবি প্রকাশ করেছেন এ নায়ক। পাশাপাশি তিনি একটি পোস্টও দিয়েছেন। এতে বাপ্পী লিখেছেন, ‘ত্যাগের মাঝেই শান্তি। সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা।’ লেখার সঙ্গে দুটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন।

এবার বিদ্যা সিনহা সাহা মিম দুটি খাসি কোরবানি দিচ্ছেন বলে গতকাল (২৮ জুন) তার ফেসবুকে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন মিম।

পোস্টে মিম লিখেছেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।’

তিনি আরও লিখেছেন, ‘ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’

সনাতন ধর্মাবলম্বী এই দুই তারকার কোরবানির দেওয়ার বিষয়টি সবার কাছে বেশ প্রশংসিত হচ্ছে। এতে এ দুই তারকার ভক্ত-অনুরাগীরা বেশ আনন্দিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights