চিরিরবন্দরে ড্রেন থেকে তরুণীর লাশ উদ্ধার
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের চিরিরবন্দরে সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ে ড্রেন থেকে আইরিন আক্তার আলো (২৩) নামে এক তরণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর ) সকালে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুর হাট ওয়েসিস স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।
আইরিন ওই এলাকার মো. আলম হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ড্রেনের ভিতরে আইরিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। চিরিরবন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে হত্যার কারণ বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।
