চিলমারীতে জুয়া খেলার সময় গ্রেফতার ৮

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে তাদের শনিবার (২ নভেম্বর) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে অভিযান পরিচালনা করে থানাহাট ইউনিয়নের উচাভিটা আশ্রয়ন প্রকল্পের অব্যবহৃত আইয়ুব আলীর ঘর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব সজিব বলেন, ভূমিহীনদের আশ্রয়নের একটি ঘরে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ৮ জনকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights