চীনা গুপ্তচর নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে: চাকরি হারাচ্ছেন এনভিডিয়া প্রধান
অনলাইন ডেস্ক
সন্দেহভাজন চীনা গুপ্তচর এবং নিজ প্রতিষ্ঠানের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে বসেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তাকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বুধবারই বৈঠকে বসতে পারে পর্ষদ। প্রায় চার ট্রিলিয়ন ডলারের এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হুয়াং তিন দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন। তার সম্ভাব্য বিদায় কোম্পানিতে নেতৃত্বহীনতা তৈরি করতে পারে। এই খবরের জেরে শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। পরিচালনা পর্ষদ তদন্ত শুরুর ঘোষণার পর চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কোটি (৬০০ বিলিয়ন) ডলারের বাজারমূল্য হারিয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জেনসেন হুয়াং নিজ প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রতিষ্ঠানটির পাঁচ কর্মীর বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে হুয়াং সাংবাদিকদের ফোন কেটে দেন। এর আগে অ্যালিস হুয়াং নামের এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। মার্কিন গোয়েন্দাদের দাবি, ওই নারী চীনা প্রতিষ্ঠানগুলোতে এনভিডিয়ার চিপ পাচারে যুক্ত ছিলেন।
গত রোববার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন হুয়াং। এরপরই বিদেশি গোয়েন্দারা তাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করে পর্ষদ।
এ বিষয়ে মার্কিন আইনপ্রণেতাদের কাছে তথ্য না জানালে তিনি শুনানিতে তলবের মুখেও পড়তে পারেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংয়ের প্রশংসা করে তাকে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিকল্প নেতৃত্ব প্রস্তুত না থাকায় হুয়াংকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়া এনভিডিয়ার জন্য কঠিন হতে পারে।
