চীনা পর্যটকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক

পর্যটন ও বাণিজ্য সম্পর্ক জোরদারের জন্য নতুন বছরের শুরুতে নতুন পদক্ষেপ নিয়েছে তুরস্ক। চীনের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের জন্য পর্যটন ও ট্রানজিট উদ্দেশ্যে ভিসামুক্ত প্রবেশের অনুমোদন দিয়েছে তারা।

স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) দেশটির সরকারি গেজেটে প্রকাশিত এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের স্বাক্ষরিত নতুন বিধিমালা অনুযায়ী, চীনা নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই তুরস্কে অবস্থান করতে পারবেন। এই নীতি শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সম্প্রতি চীন থেকে তুরস্কে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা তুরস্কের দ্রুত বর্ধনশীল পর্যটন বাজারগুলোর একটি হয়ে উঠেছে। তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে চীনা পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। যোগাযোগ বৃদ্ধি এবং তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের প্রতি আগ্রহ এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: টিআরটি ওয়াল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights