চীনে উল্লেখযোগ্য হারে কমছে বিয়ে, জন্মহার কমার শঙ্কা

অনলাইন ডেস্ক

গত বছরই গেল তিন দশকের মধ্যে চীনে সর্বনিম্ন ছিল বিয়ের হার। দিনে দিনে দেশটির মানুষের মধ্যে বিয়ের আগ্রহ কমছে।

চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, ২০২২ সালে চীনে ৬.৮৩ মিলিয়ন দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছে। যা ২০২১ সালের তুলনায় ১০.৫ শতাংশ। ওই বছর দেশটিতে বিয়ে নিবন্ধন হয়েছিল ৭.৬৩ মিলিয়ন।

বিয়ে কমে যাওয়ার কারণে চীনে জন্মহারও কমছে। এর ফলে কিছুটা বিচলিত হয়ে পড়ছে চীনা কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার কমার প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতিতে।
চীনা কর্তৃপক্ষ তরুণদের বিয়েতে আগ্রহী করতে নানা রকম পদক্ষেপ নিলেও তা খুব একটা কার্যকর হচ্ছে না।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights