চীনে কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরের আগে শানডং ইউদাও কেমিক্যাল কারখানার একটি ওয়ার্কশপে এই বিস্ফোরণ ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পার্শ্ববর্তী গ্রামগুলোতে বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে এবং লোকজন কম্পন অনুভব করে।

চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কারখানার আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠে যাচ্ছে। বিস্ফোরণের শব্দ এবং কম্পনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু ভিডিওতে আশেপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়তে দেখা যায়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, বিস্ফোরণের পরপরই জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করে। সূত্র: রয়টার্স, আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights