চীন-রাশিয়ার সাথে ইরানের নৌমহড়া

অনলাইন ডেস্ক

আগামীকাল মঙ্গলবার ইরানের সাথে মহড়ায় নামছে রাশিয়া আর চীন। এই যৌথ নৌমহড়া চলবে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে।

মহড়ায় যুদ্ধের নানা কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে ইরানের মিত্ররা। এতে ইরানের নৌবাহিনীর বিমান ইউনিটও অংশ নিচ্ছে। চীন রাশিয়াও হাজির হবে তাদের ভারী বহর নিয়ে। এছাড়াও আজারবাইজান, কাজাখস্তান, ওমান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও প্রতিনিধি দল পাঠাচ্ছে।

মেরিটাইম সিকিউরিট বেল্ট ২০২৪ নামের এই মহড়ায় আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষা জোরদারের ওপরই বেশি নজর দিচ্ছে ইরান।
আন্তর্জাতিক বাণিজ্য নৌরুট আরো সুরক্ষিত করা। সমুদ্রপথে ডাকাতি, সমুদ্র সন্ত্রাস ও বহুপাক্ষিক তথ্য আদান প্রদানের এক সুরক্ষিত বলয় গড়ে চায় ইরান। আর সেই লক্ষ্যেই এই নৌমহড়া আয়োজন করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

আন্তর্জাতিক নৌপথ নিরাপদ করতে ও সমুদ্র বাণিজ্যের বিস্তার ঘটাতে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়া বেশ কয়েকটি নৌমহড়া চালিয়েছে। সমুদ্র সন্ত্রাস রুখতেও এক সাথে কাজ করছে দুই দেশ। চীনের সাথে দিনে দিনে ঘনিষ্ঠতা বাড়ছে ইরানের। ২০২৩ সালে ইরানের সাথে নৌমহড়ায় অংশ নিয়েছিলো চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights