চুয়াডাঙ্গায় ক্ষেতে মিলল ১৫ কেজি রুপা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা থানার পীরপুরকুল্লা সীমান্ত থেকে ১৪ কেজি ৯০০ গ্রাম দানাদার রুপা জব্দ করেছে বিজিবি। রুপাগুলো ভারত থেকে পাচার করে আনা হচ্ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে এগুলো জব্দ করা হয়। এসময় অজ্ঞাত পাচারকারী ভারতে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পীরপুরকুল্লা গ্রামে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। সকাল ৯টার দিকে একজন পাচারকারী একটি বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী সাথে থাকা প্লাস্টিকের বস্তাটি গ্রামের ভুট্টাক্ষেতে ফেলে ভারতে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশী করে বস্তার মধ্যে থেকে স্কচটেপ মোড়ানে ৩০টি প্যাকেট জব্দ করে। প্যাকেটের মধ্যে পাওয়া যায় ১৪ কেজি ৯০০ গ্রাম রুপা।

বিজিবি পরিচালক আরো জানান, উদ্ধার করা রুপাগুলো ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights