চুয়াডাঙ্গায় গণপরিবহনকর্মীদের ডোপ টেস্ট শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিত এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চুয়াডাঙ্গায় গণপরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে এবং জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় সদর হাসপাতালে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

তিনি বলেন, মাদকাসক্ত অবস্থায় যানবাহন চালানো জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়মিত ডোপ টেস্টের পাশাপাশি পরিবহন খাতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত রাখবে।

জেলা পুলিশ জানায়, পরীক্ষায় কোনো চালক, সুপারভাইজার বা হেলপারের মাদকসেবনের প্রমাণ মিললে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জেআর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন, জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মডার্ন পরিবহন, সৌদিয়া পরিবহন এবং বিআরটিসিসহ বিভিন্ন পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights