চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রশিক্ষণ ও আলোচনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় ও ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা শেষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেফালী খাতুন, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু জামাল ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রীজ ব্যবহার বিষয়ে আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights