চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সদস্যদের ওরিয়েন্টেশন উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলায় নতুন যোগদানকৃত সাত ট্রেইনি রিক্রুট নারী কনস্টেবলের পাঁচদিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে নাবগত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই অভিভাবক। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের আরআই মোঃ আমিনুল ইসলাম, জেলা পুলিশের রিজার্ভ অফিসের আরও-১ মোঃ জুলহাস মাহমুদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights