চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ভিন্ন ভিন্ন অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর এবং আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানের নেতৃত্ব দেন।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে সার বিক্রি করায় গোকুলখালী বাজারের মো. হামিদুল ইসলামের মেসার্স হামিদুল ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা করায় মো. সাইফুল ইসলামের মেসার্স জিকু মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় ভালাইপুর বাজারের মো. কালাম উদ্দিনের মেসার্স ভাই ভাই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মোহাম্মদ মামুনুল হাসান আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights