চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। হাড় কাপানো শীতে নাজেহাল হয়ে পড়ছে জেলার শ্রমজীবী মানুষেরা। শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিলো ৯ দশমিক ৬।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের এ তীব্রতা আরো দু’একদিন থাকতে পারে।
শ্রমজীবী মানুষেরা বলছেন, শুক্রবার সারাদিন চুয়াডঙ্গায় সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে তাদের কাজ-কর্মে ব্যাঘাত ঘটছে। তারা ঠিকমত কাজে যেতে পারছেন না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, শীতের তীব্রতা আরো দু’একদিন অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights