চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের কর্মী সমাবেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

নৌকার বিজয় নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।

আফরোজা পারভীন বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় মাঠে কাজ করছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেই সাথে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে যুব মহিলা লীগের প্রতিটি নেতাকর্মিকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনিরা পারভীন, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। পরে নেতৃবৃন্দ স্থানীয় প্রেক্ষাগৃহে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর ‘মুজিব’ সিনেমা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights