চুয়াডাঙ্গায় সূর্যের দেখা নেই, চরম ভোগান্তি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমছে না। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা থাকায় সরাসরি দিনের আলোও দেখা যাচ্ছে না। রবিবার জেলার তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় হিম শীতল বাতাসে ভোগান্তিতে পড়ছে ছিন্নমূল মানুষেরা।

চুয়াডাঙ্গা জেলাজুড়ে সকাল থেকেই সূর্য দেখা মিলছে না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। উত্তরের শীতল বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। খেটে-খাওয়া অসহায় মানুষ শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।
ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, পেটে তাগিদে বাইরে আসতে হচ্ছে। কিন্তু শীতের কারণে যাত্রীও জুটছে না। এজন্য দিনশেষে স্বাভাবিক আয়-রোজগার হচ্ছে না। ইজিবাইক চালক আশাদুল হক বলেন, যাত্রী কম হওয়ায় ইজিবাইকের ভাড়ার টাকা তোলায় কষ্টকর হচ্ছে। সাথে শীতের কষ্টতো আছেই।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গা ও আশপাশের জেলাগুলোতে আরো কয়েকদিন শীতের তীব্রতা থাকবে। নতুন করে শৈতপ্রবাহ দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights