চুয়াডাঙ্গায় ৮.২ ডিগ্রিতে নামল তাপমাত্রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে চুয়াডাঙ্গায়। বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.০ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জেলাজুড়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও কমতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ভোররাত থেকে চুয়াডাঙ্গার আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। সেই সঙ্গে হিমেল হাওয়া বইছে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে।

এদিকে, বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা বিপাকে পড়েছেন।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, নতুন বছরের শুরুতেই শৈত্যপ্রবাহের পূর্বাভাস ছিল। সেই হিসেবে আরও কয়েকদিন শীতের তীব্রতা থাকতে পারে। কমতে পারে তাপমাত্রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights