চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে এক শিশুসহ পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সীমান্তের ৭৬/৪-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, বৃহস্পতিবার ভোরে দর্শনা সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ অজ্ঞাত পাঁচজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে। পরে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

তিনি বলেন, ভবিষ্যতে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights