চুরি হওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

ফেনী প্রতিনিধি

তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে এক স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া ২৪ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ফেনী জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা। তিনি জানান, চলতি মাসের ২ তারিখ চট্টগ্রামের ভূজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার সুমন ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাড়াযোগে ফেনী বড় বাজারের স্বর্ণ পট্টিতে আসে। পরবর্তীতে ফেনী বড় বাজারের দুটি দোকানে ৩০ লক্ষ টাকার স্বর্ণ বিক্রি করে একটি ব্যাগে ভর্তি করে। টাকার মালিক ব্যাগ রেখে স্বর্ণ দোকানে রেখে আসা ফোন নিতে গেলে মোটরসাইকেল আরোহী সটকে পড়ে। পরে থানায় মামলা হওয়ার পর পরে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights