চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার রাতে শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবাদুল আলিম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।

সংঘর্ষে আহতরা হলেন- রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে গুরুতর আহত ফেরদৌস হাসান ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, টিএসসিসির ভেতরে একটি অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে বাগবিতণ্ডা হয়। বিষয়টি সেখানেই মেটানোর চেষ্টা করা হলে পরবর্তীতে আবারও মারামারি হয়। এতে উভয় বিভাগের শিক্ষার্থীরা জড়িয়ে পড়লে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। রসায় বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে এসে ভাঙচুর করেন। এসময় ভবনের উপর তলা থেকে ইটপাটকেল ছুঁড়লে রসায়ন বিভাগের কয়েকজন আহত হন।

পাল্টা হামলায় জাবির ইবনে হাইয়্যান অ্যাকাডেমিক ভবনে হামলা করে ভাঙচুর করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আছেন, কৃষি অনুষদের সাবেক ডিন ড. সাইফল ইসলাম, দর্শন বিভাগের শিক্ষক ড. আরিফুল ইসলাম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ড. সাহাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights