চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক

অনলাইন ডেস্ক

এবার চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আইসিসির ওয়েসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে খেলার সময় চোট পান শানাকা। ঊঁরুর এই চোট থেকে সেরে উঠতে শানাকার অন্তত তিন সপ্তাহ লেগে যাবে।

চামিকা করুণারত্নেকে শানাকার বদলে দলে নেওয়া হয়েছে।
অবশ্য করুণারত্নে রিজার্ভ খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কা দলের সাথে বর্তমানে ভারতেই আছেন। তাকে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার জার্সিতে মাঠে দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights