চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের ফটোসেশন

অনলাইন ডেস্ক

পাকিস্তানে অনুষ্ঠাতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে আজ বুধবার মিরপুর হোম অফিশিয়াল ফটোসেশনে অংশ নেয় নাজমুল হোসেন শান্তরা।

তার আগে পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এ দিন ফটোসেশন হয়। ফটোসেশনে উপস্থিত ছিলেন ক্রিকেটাররা।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব ছিল। ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও মাঠে গড়াবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ খেলবে বাংলাদেশ দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে শান্ত বাহিনীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights