চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন মিরাজ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের পর ওয়ানডের দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত আসরে সেমি ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারও ভালো কিছুর প্রত্যাশা দলের। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য স্বপ্ন দেখছেন বড় কিছুরই। গতবার সেমিতে খেলা বাংলাদেশকে নিয়ে এবারও আশার আলো দেখছেন তিনি।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘গতবার তো সেমি ফাইনাল খেলেছি। এবার কেন নয়? এবারও খেলব আমরা।’

গত আসরের শেষ চারে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। সেমিতে ৯ উইকেটের সেই হার ভোলেননি মিরাজ। এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ব্যাপারে এবার আত্মবিশ্বাসী মিরাজ।

বাংলাদেশি তারকা বলেন, ‘গতবার ভারতের কাছে হেরেছিলাম সেমিতে। এই আসরে প্রথম ম্যাচেই তাদের বিপক্ষে খেলা। আশা করি, এবার আমরা জিতব। জয় দিয়ে শুরু করতে পারলে সেটি দলের জন্য ভালো।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights