“ছবি”
হাসিনা মরিয়ম
তোমার ছবিটা তাকিয়ে আছে
আমার দিকে..
মনে হচ্ছে আমাকেই দেখছে,..অথচ
যখন সামনে ছিলাম
দেখার প্রয়োজন বোধ করোনি,
হাতে চূড়ি, কপালে টিপ পড়ে
তোমার জন্য অপেক্ষা করতাম,
তোমার সময় কোথায় আমাকে দেখার…
তোমার ব্যস্ততা – তোমাকে নিয়ে…
মাঝে মাঝে আমি ভাবতাম –
তোমাকে ভালোবেসে আমি কি ভুল করলাম…
আজ তুমি কোথায় আর আমি কোথায়..
ছিটকে সরে গেছি দুজন – দুজনের থেকে..
তুমি আছো সবার মাঝে সুখ চারুতায়..আর
আমি আছি তোমায় নিয়ে নির্জনতায়…।।
