ছাত্রশিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনে ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।

গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে গতকাল সোমবার রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

শিবিরের সংবিধান অনুযায়ী নতুন নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে।

এর আগে, সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে এই সম্মেলন চলছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights