ছাত্রীনিবাস থেকে কারমাইকেল কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর চার তলা মোড়ে আলম ছাত্রী নিবাসের নিচতলা থেকে কারমাইকেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রানী জয়ার (২০) লাশ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি লালমনিহাটের আদিতমারীতে। রংপুরে ছাত্রী নিবাসে থেকে লেখাপড়া করতেন। রাতে মুঠো ফোনে ২ ঘণ্টা কথা বলার বিষয়টি জানান আলম ছাত্রী নিবাসের সিকিউরিটি গার্ড। প্রতিদিনের মতো এই শিক্ষার্থী কোচিংয়ে যাওয়ার জন্য বের হতেন। মঙ্গলবার আর কোচিংয়ে যাওয়ার জন্য বের হননি। জয় শ্রী রানীর রুমমেট কোচিং শেষে রুমে এসে দেখেন দরজা বন্ধ। পরে বিষয়টি এলাকাবাসী জানাজানি হলে দরজা ভেঙে রুমে দেখতে পান জয়শ্রী রানীর ঝুলন্ত মরদেহ।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোবারক হোসেন বলেন, হত্যা না আত্মহত্যা, সেটি এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights