ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া ও সেক্রেটারি মাহদী মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়া-মুহাম্মাদ মাগদী হাসান।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ’২৪ শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় পুরানো পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়ার পরিচালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৪৪৬ হিজরী সেশনের জন্য মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়া কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও মুহাম্মাদ মাগদী হাসানকে সেক্রেটারী জেনারেল মনোনীত হন।
কেন্দ্রীয় সভাপতিকে শপথ দেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা জালালুদ্দীন আহমদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলনা জালালুদ্দীন আহমদ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন,সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা সাদিক সালিম, সাবেক পরিষদ সদস্য মাওলানা শরীফুজ্জামান জসিম, সাবেক মহানগর সভাপতি মাওলানা আমানুল্লাহ রায়পুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights