ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন মালাইকার বাবা

অনলাইন ডেস্ক

ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা।

বুধবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে-মালাইকার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন তিনি। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এদিকে, এ ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছেছেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানও। এ ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মালাইকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights