ছাদ থেকে লাফ দিয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নাসিক সিদ্ধিরগঞ্জে সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারিহা আনমিম (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকাল পাঁচটায় আসরের নামাজের সময় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লায় অবস্থিত জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।

মাদ্রাসার মুহতামি মাওলানা আব্দুল কুদ্দুস জানান, বিকেল ৫টায় আসরের নামাজের ছুটির সময় সবাই যখন অজু করা নিয়ে ব্যস্ত, তখন মাদ্রাসা খুছুছী বিভাগের ছাত্রী ফারিহা আনমিম সাততলা ভবনের ছাদের রেলিং টপকে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ বা মেয়ের কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে এখনো কিছু জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights