ছিনতাইয়ের অভিযোগে দুজনকে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখল জনতা

অনলাইন ডেস্ক
রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে ফুটওভার ব্রিজের রেলিংয়ে ঝুলিয়ে রাখা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, “ছিনতাইয়ের অভিযোগে উত্তেজিত জনতা দুজনকে ধরে মারধর করে ও পরে ব্রিজের রেলিংয়ে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।”

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, স্থানীয়দের কেউ কেউ তাদের মারধর করছেন, আবার কেউ মোবাইলে ভিডিও করছেন।

এসময় ঘটনাস্থলে থাকা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights