ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
অনলাইন ডেস্ক
সম্প্রতি রাজধানী ঢাকায় ফের বাড়ছে বায়ুদূষণ। বেশকয়েক দিনের ধারবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় শীর্ষে এদিন রয়েছে মিশরের রাজধানী কায়রো। শহরটির বায়ুমানের স্কোর ৬৫৮। বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি শহর। শহরটির বায়ুমানের স্কোর ৩৪৫। তৃতীয় অস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। যার বায়ুমানের স্কোর ২০৫।
বায়ুমান স্কোর ১৮১ নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। অপরদিকে ১৭১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
