ছুটি কাটিয়ে মায়ামিতে মেসি

অনলাইন ডেস্ক

লম্বা ছুটি শেষে আর্জেন্টিনা থেকে ইন্টার মায়ামিতে ফিরেছেন লিওনেল মেসি। খুব শিগগিরই ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন এই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইন্টার মায়ামির প্রাক-মৌসুম ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি সারবেন মেসি।

গত বছরের ২১ নভেম্বর সবশেষে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচটি ছিল ব্রাজিলের বিপক্ষে। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গড়ানো সেই ম্যাচে ১-০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। এ বছর এখন পর্যন্ত মাঠে নামেননি মেসি।

আগামী ১৯ জানুয়ারি এল সালভাদোরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই ফিরবেন মেসি। এরপর প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। যেখানে এফসি ডালাস, সৌদি প্রো লিগে নেইমারের আল হিলাল এবং রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা।
এছাড়া হংকং লিগ টিম, জাপানের ভিসেল কোচে এবং মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষেও ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এরপর শুরু হবে লিগের খেলা। পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও আছে সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights