ছুটি শেষে ক্যাম্পাস ফেরা হলো না রাবি শিক্ষার্থী জনির

রাবি প্রতিনিধি

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোজাহিদ হাসান জনি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুধবার এ তথ্যটি নিশ্চিত করেছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান।

অধ্যাপক হাসিবুল আলম প্রধান জানান, ঈদের ছুটিতে বাড়ি থাকা অবস্থায় ম্যালেরিয়ায় আক্রান্ত হন মোজাহিদ হাসান জনি। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এ অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
জানা গেছে, জনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ডাকের পাড়া গ্রামে। আজ দুপুরে নিজ গ্রামে জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। তার এই মৃত্যুতে বিভাগের শিক্ষক ও সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights