ছেলের হাসুয়ার আঘাতে পিতা খুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ছেলের হাসুয়ার আঘাতে রুস্তম আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুস্তম আলীর ছেলের নাম শুকুর আলী পাকা (৪৫)। ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক আছেন।

বাঘার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তারা বাবা-ছেলে মূলত গাছ কেনাবেচার ব্যবসা করেন। বাবা রুস্তম আলীর কেনা বিভিন্ন প্রজাতির গাছগুলো বিক্রি করতে চান ছেলে শুকুর আলী। এ নিয়ে মঙ্গলবার ভোরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাসুয়া দিয়ে বাবা রুস্তম আলীকে কুপিয়ে জখম করে শুকুর আলী। পরে ঘটনাস্থলেই রুস্তম আলীর মৃত্যু হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক আছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights