‘জওয়ান’ সিনেমায় কোন তারকা কত পারিশ্রমিক পেয়েছেন

অনলাইন ডেস্ক

সর্বত্রই শাহরুখ খানের ‘জওয়ান’-এর জয়জয়কার। যা কখনও হয়নি হিন্দি সিনেমার ইতিহাসে, সেটাই করে দেখিয়েছে ‘জওয়ান’। বিশ্বজোড়া প্রশংসা পাচ্ছে এই ছবি। শুধু হিন্দি ভাষায় এই ছবি প্রথম সর্বোচ্চ উপার্জনকারী ছবির তকমা পেয়েছে। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি ছবি এটি।

এই ছবির অন্যান্য তারকাদের তুলনায় পারিশ্রমিকের হিসেবে সব থেকে বেশি আয় করছেন শাহরুখই। দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ‘জওয়ান’ ছবির মাধ্যমেই বলিপাড়ায় পা রাখলেন। কিন্তু পারিশ্রমিকের নিরিখে শাহরুখের চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন তিনি। এই ছবির জন্য তিনি পেয়েছেন ১০ কোটি রুপি। এই ছবিতে দ্বৈত চরিত্রে রয়েছেন শাহরুখ। বাবা-ছেলে দুই চরিত্রেই দেখা গিয়েছে তাকে। এ সিনেমায় অভিনয়ের জন্য তাকে পারিশ্রমিক হিসেবে ১০০ কোটি রুপি দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩২ কোটি টাকারও বেশি। এছাড়াও মোট ব্য়বসার শতকরা ৬০ ভাগ আয় শাহরুখ পাবেন বলেও জানা গেছে।

এছাড়া ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখের নাকি ‘লাকি চার্ম’ তিনি। বলা হচ্ছে, ছোট্ট এই চরিত্রের জন্য প্রায় ১৫ কোটি রুপি পেয়েছেন তিনি। নয়নতারার পাশাপাশি ‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী ফিল্মজগতের আরও এক জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি। ছবিতে খলনায়ক কালীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। এই ছবির জন্য তিনি পেয়েছেন প্রায় ২১ কোটি রুপি।
এর বাইরে ছবির প্রমীলা বাহিনীতে রয়েছেন এক ঝাঁক অভিনেত্রী, যাঁদের মধ্যে প্রিয়মণি ও সানিয়া মালহোত্রা পেয়েছেন ২ কোটি করে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন প্রিয়মণি। এক দশক পর আবার ‘জওয়ান’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করলেন তিনি। কৌতুকাভিনেতা সুনীল গ্রোভারকে এখানে পুলিশ অফিসার ইরানির চরিত্রে দেখা গিয়েছে। এই ছবিতে অভিনয় করে ৭৫ লক্ষ রুপি আয় করেছেন সুনীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights