জকসু নির্বাচন: ১৫ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে রাকিব

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৫টি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে রিয়াজুলের চেয়ে ২৩৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিব।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা শুরু করে। দুপুরে ১৫টি কেন্দ্রে ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ১ হাজার ৮১০ ভোট।

রাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ১ হাজার ৫৭৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ আবদুল আলীম আরিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ খাদিজাতুল কুবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights