জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নূর নবীর জীবনযুদ্ধে মানবিক আহ্বান

‎

‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের মেধাবী শিক্ষার্থী মীর নূর নবী দীর্ঘদিন ধরে বিরল রোগ বোন ক্যান্সার (Osteosarcoma)-এ ভুগছেন। অসুস্থতার সঙ্গে লড়াই করেও তিনি জীবনের প্রতিটি ধাপে দেখিয়েছেন অবিশ্বাস্য দৃঢ়তা ও সাহস।

‎

‎চিকিৎসার এক পর্যায়ে চিকিৎসকদের বাধ্য হয়ে তার একটি পা কেটে ফেলতে হয়। কিন্তু সেই কঠিন বাস্তবতাও থামাতে পারেনি নূর নবীর শিক্ষাজীবনের অগ্রযাত্রা। আর্টিফিশিয়াল পা নিয়ে নিয়মিত ক্লাসে অংশ নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন এবং ধারাবাহিকভাবে ভালো ফলাফল করেছেন। বর্তমানে তিনি ফিন্যান্স বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী এবং বিবিএ চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত।

‎

‎তবে সম্প্রতি নতুন করে আরও ভয়াবহ সংবাদ এসেছে—চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারটি এখন তার ফুসফুস ও হাতের হাড়ে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভারতের CMC Vellore Hospital-এ তার চিকিৎসা চলছে, যেখানে তাকে দেওয়া হচ্ছে ব্যয়বহুল Cabozantinib 40mg ওষুধ। তবে এই ওষুধের খরচ এবং চিকিৎসা ব্যয় এখন পরিবারের নাগালের বাইরে চলে গেছে।

‎

‎নূর নবীর বাবা গত পাঁচ–ছয় বছরে ছেলের চিকিৎসা করতে গিয়ে প্রায় সব সহায়-সম্বল হারিয়েছেন। এখন সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতা ছাড়া চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

‎

‎নূর নবীর শিক্ষকরা জানান, “নূর নবীকে আমরা খুব কাছ থেকে দেখেছি। তার মেধা, সাহস আর বেঁচে থাকার ইচ্ছা অনুপ্রেরণাদায়ক। কিন্তু এখন সে একদম অসহায়। আমরা সবাই মিলে পাশে না দাঁড়ালে হয়তো এই মেধাবী ছেলেটিকে হারাতে হবে।”

‎

‎নূর নবীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:

‎

‎ নগদ/বিকাশ (পার্সোনাল): ০১৭৯২-৮২৩৬৫৪

‎(এই নম্বরে সরাসরি নূর নবীর সঙ্গে যোগাযোগ করা যাবে)

‎

‎ ব্যাংক হিসাব:

‎নাম: Mir Nurnobi

‎ব্যাংক: Agrani Bank Limited, Savar Branch

‎Account No: 0200018628684

‎Routing No: 010264094

‎SWIFT Code: AGBKBDDH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights