জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা নাহিদ-আসিফ

প্রতিদিন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার সকালে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তারা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights