জঙ্গীবাদ এক সময় নাটক ছিল : ডিআইজি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে তিনি বলেন, জঙ্গিবাদ এক সময় ছিল নাটক। এ নাটক থেকে আমরা এখন পরিত্রাণ পেয়েছি। আমরা দীর্ঘ ১৮ বছর ফ্যাসিস্টদের কবলে ছিলাম, এখন আমরা মুক্ত। এখন আমরা নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করছি। এখন থেকে আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব।

পুলিশ সুপার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি সরদার নাসির উদ্দীন কালুসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শরীয়তপুরের ১৪ শহীদ পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights