জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বিএনপির : নানক

অনলাইন ডেস্ক

জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বিএনপির বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘বিএনপি নামক দলটির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা নেই বলে তারা (বিএনপি) করোনা মহামারির সময়ে নিশ্চুপ ছিলো। বরং তারা সরকার ও প্রধানমন্ত্রীর কার্যক্রমের সমালোচনা ও প্রতিবাদ করছে।’

শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানক বলেন, ‘আওয়ামী লীগ একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি বাড়ির মালিক ও জনগণকে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যে দল মানুষের দুর্যোগ, দুর্বিপাকে পাশে দাড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন গুলো করোনা, বন্যা মোকাবিলায় ঝাপিয়ে পড়েছিলো। ঠিক তেমনই করে ডেঙ্গুর ভয়াবহতা মোকাবিলায় জনগণের পাশে দাড়িয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights