জনগণ অগ্নিসন্ত্রাসের জবাব দেবে ব্যালটের মাধ্যমে : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। রবিবার সকাল সাড়ে ১০টায় উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে মেয়র আতিক বলেন, আমাদের সংবিধান মেনে চলতে হবে। সংবিধানে ৫ বছর পর ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে। জনগণের ভোটে যে জিতবে সে-ই কিন্তু সংবিধান অনুযায়ী দায়িত্ব নেবে।

বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে- কোনো সময় ভোটের ধারাকে ব্যাহত করা যাবে না। আমার বিশ্বাস জনগণ অগ্নিসন্ত্রাসের জবাব দেবে ব্যালটের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights