জন্মদিনে কুকুরকে ২১ লাখ টাকার বাড়ি উপহার!

নিজস্ব প্রতিবেদক

জন্মদিন সবসময়ই বিশেষ। প্রিয়জনের জন্মদিন হলে তো আর কথাই নেই। তাকে অবাক করে দেওয়ার জন্য কতই না পরিকল্পনা করা হয়। তবে এসব আয়োজন সবই হয় মানুষের জন্য। তবে এ আয়োজন পোষা কুকুর-বিড়ালের জন্যও হতে পারে, সেটাই এবার প্রমাণ করে দিয়েছেন মার্কিন কুকুরপ্রেমী ব্রেন্ট রিভেরার।

কুকুরের জন্মদিন উপলক্ষে ২১ লাখ টাকার বাড়ি বানিয়েছেন এই যুবক। একটি বাড়িতে যা থাকে, তার সবই আছে কুকুরের জন্য বানানো ওই বাড়িতে। ব্রেন্টের চার্লি নামের পোষা কুকুরটির জন্য নির্মিত বাড়ির ওই ভিডিওতে দেখা যায়, এতে আলাদা শোবার ঘর রয়েছে তার জন্য। রয়েছে লিভিং রুম। রয়েছে বাড়ির পেছনে ফাঁকা জায়গা। লিভিং রুমে টেলিভিশনও রাখা হয়েছে। পাশে রয়েছে সোফা। সামনে টেবিলে রাখা হয়েছে খাবার।

ওই টেলিভিশনে দেখা যাবে চার্লির প্রিয় ভিডিওগুলো। বাড়ির ভেতরে লিভিং রুম থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় শোবার ঘরে। বিছানার এক পাশে রাখা হয়েছে তার কাপড়চোপড়, অন্য পাশে টেবিলে রাখা হয়েছে অ্যালার্ম ঘড়ি। বাড়ির সামনে রাখা হয়েছে গাছ।
ভিডিওতে দেখা যায়, চার্লির একাকীত্ব ঘোচাতে একটি সঙ্গী কুকুর আনা হয়েছে। এ ছাড়া তার দেখাশোনা করার জন্য একজন পেশাদার পোষা প্রাণী রক্ষণাবেক্ষণকারীকেও নিয়োগ দিয়েছেন তিনি। ব্রেন্টের এই ভিডিও দেখে অবাক প্রায় সকলেই। তাই তো হু হু করে বাড়ছে লাইক এবং শেয়ারের সংখ্যা। ভিডিও দেখে মন্তব্য করেছেন কয়েক হাজার মানুষ। চার্লির জন্য শুভকামনা জানানোর পাশাপাশি অনেকেই ব্রেন্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সূত্র- এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights