জবির চারুকলা অনুষদে ভর্তির প্রশ্নে আবু সাঈদ

বিশ্ববিদ্যাল প্রতিবেদক
চার বছর পর ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ) বিএফএ (সম্মান) প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা দিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ সম্পর্কিত একটি প্রশ্ন এসেছে। সাধারণ জ্ঞান অংশের একটি প্রশ্নে আবু সাঈদের শহীদ হওয়ার তারিখ জানতে চাওয়া হয়।

‘ই’ ইউনিট চারুকলা অনুষদে ৬০টি আসনের বিপরীতে ২৩ জন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা লড়াই করেছেন। ১ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল প্রায় শতকরা প্রায় ৭৪ ভাগ।

পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ব্যবহারিক অংশে ৪৮ এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ ছিল। তবে বহুনির্বাচনি অংশে ছিল না কোনো নেগেটিভ নম্বর।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, সবকিছু খুবই সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমরা শিক্ষক-শিক্ষার্থী সহ সবাইকে সহযোগিতার জন্য সাধুবাদ জানাই। অবশেষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা শুরু করেছি। যা সত্যি স্বস্তি ফিরিয়ে এনেছে সকলের মাঝে। আশা করি খুব দ্রুত পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights