জবির ছাত্রী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র আবাসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমীন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হিসেবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমীনকে নিয়োগ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ হতে কার্যকর হবে। এ দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights