জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে https://jnu.ac.bd/ লগইন করে নিজ নিজ পোর্টালে প্রবেশের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।

‎এছাড়া ফলাফল প্রকাশের পরবর্তী কার্যক্রম হিসেবে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দ করতে হবে। বিষয় পছন্দ সংক্রান্ত বিস্তারিত তথ্যসমূহ যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।

‎উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের এই পরীক্ষা গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights