জবি কলা অনুষদের নতুন ডীন অধ্যাপক ড. হোসনে আরা

উর্মি আক্তার ঝিনুক, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নবনিযুক্ত ডিন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

রোববার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডীন-এর মেয়াদ ২৯ নভেম্বর দুই (২) বছর শেষ বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য কলা অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করা হলো।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি, যে কাজগুলো বাকি আছে সেগুলো আগে করতে চাই। আমাদের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি আমার অনুপ্রেরণা। তিনি দায়িত্ব নেয়ার পরপরই আমিও দায়িত্ব পেলাম, একসাথে ভালো কিছু করতে পারবো আশা করছি৷ সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।’

এর আগে ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights