জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্য সচিব আরেফিন

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামিম মিয়া।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন ও মাশফিকুল রাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights