জবি থেকে উপাচার্যের দাবিতে বিভাগ সংযোগ কর্মসূচি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আজ শহীদ সাজিদ একাডেমিক ভবনের প্রতিটি বিভাগে বিভাগ সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচির অংশ হিসেবে শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১২টি বিভাগে কর্মসূচি পালন করেন।

এই সময় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, জবি থেকে ভিসি দিতে হবে এর কোনো বিকল্প নাই। বাহিরের কাউকে ভিসি করতে হলে তাকে আগে জবির শিক্ষক হতে হবে। অন্যথায় জবি মেনে নিবেনা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আলম সওদাগর বলেন, গুচ্ছতে জবিকে ঢুকানো হয়েছে সরকারকে খুশি করানোর জন্য। জবি কিভাবে ভর্তি পরীক্ষা নিবে এটি জবির একাডেমিক কাউন্সিল ঠিক করবে। সব ধরণের অবমাননাকর নিয়মনীতি ও আইন থেকে জবিকে বের করে আনতে হলে জবির শিক্ষকগণের মধ্য থেকে ভিসি হতে হবে।

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, বিগত তিন সপ্তাহের ধারাবাহিক আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জবি পরিবার বাহিরের উপাচার্য মেনে নিবেনা।

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে এবং সমস্যাগুলো সমাধান করতে জবি থেকে ভিসি দিতে হবে। অন্যথায় ছাত্র সমাজ তা মেনে নিবেনা।

শহীদ সাজিদ ভবনের ১২টি বিভাগে সংযোগ ও দশটি শ্রেনিকক্ষে আন্দোলনকারী শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন।এই সময় আইন বিভাগের ড. আসাদুজ্জামান সাদি, কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তাজাম্মুল হক, অধ্যাপক ড. নুরুল্লাহ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির আহমাদ সহ অন্যান্য শিক্ষকগণ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights