জবি শিক্ষক সমিতির নতুন সভাপতি ড. জাকির, সাধারণ সম্পাদক ড. মাশরিফ

জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি ও ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।

এতে ২৫৬ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি এবং ২৫৭ ভোট পেয়ে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights