জবি শিক্ষার্থী শরাফতুল্লাহর Erasmus+ প্রোগ্রামে অংশগ্রহণ

‎
‎ রাকিব মাজহার, জবি প্রতিনিধি ;
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. শরাফতুল্লাহ জমাদ্দার জার্মানির Technische Hochschule Mittelhessen (THM), University of Applied Sciences Mittelhessen-এ তিন মাস মেয়াদি Erasmus+ MSc Exchange Program-এ অংশ নিতে যাচ্ছেন। ইউরোপে এ প্রোগ্রামে অংশ নেওয়া তিনি সিএসই বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী।
‎
‎এ উপলক্ষে শরাফতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার ও সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইরাসমুস+ প্রোগ্রামের জবি কন্টাক্ট পারসন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক।
‎
‎উল্লেখ্য, Erasmus+ MSc Exchange Program ইউরোপীয় ইউনিয়নের KA171 উদ্যোগ এর আওতায় পরিচালিত হয়। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পান এবং মাসিক অনুদানসহ আর্থিক সহায়তা লাভ করেন। THM ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বাক্ষরিত MoU-এর ভিত্তিতেই এ সহযোগিতা গড়ে উঠেছে, যা ভবিষ্যতে শিক্ষার্থী বিনিময় ছাড়াও যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতার দ্বার উন্মোচন করবে।
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights